Top Ad unit 728 × 90

Disqus Shortname

Comments system

Ad Inside Post

নিসংঙ্গতা কবিতা

নিসংঙ্গতা কবিতা

নিঃসঙ্গতা



অতটুকু চায়নি বালিকা !
অত শোভা, অত স্বাধীনতা !
চেয়েছিলো আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক !
অতটুকু চায়নি বালিকা !
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !
চেয়েছিলো আরো কিছু কম !
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী ।
 - আবুল হাসান


জয়নাল অাবদীন জুয়েল

0 Response to "নিসংঙ্গতা কবিতা"

All Rights Reserved by Developer Joynal Abdin © 2014 - 2015
Powered By Blogger, Designed by Sweetheme